অ্যাম্বুলেন্স ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধি, সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রামে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ, রোগী ও স্বজনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং অন্যায়, চাঁদাবাজি ও সিন্ডিকেটতন্ত্রের বিরুদ্ধে এই আন্দোলনের ডাক দিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে এনসিপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতা মোহাম্মদ রবিউল হোসেন
জাতীয় নাগরিক পার্টি- এনসিপি, সহ-দপ্তর সম্পাদক এর সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক সাইদ ইকবাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসাইন,নারী শক্তির যুগ্ন সদস্য সচিব সাদিয়া আফরিনসহ আরো নেতাকর্মী।
নেতাকর্মীসহ চট্টগ্রামের সর্বস্তরের সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা এই কর্মসূচিতে অংশ নেন।
