back to top

[the_ad id="407"]

লংগদু মোটর সাইকেল মালিক সমবায় সমিতির অন্তর্বর্তী কমিটির সভাপতি শাহ আলম মুরাদ

রিয়াজ আহম্মদ, লংগদু

রাঙামাটির লংগদু মোটর সাইকেল মালিক সমবায় সমিতি লি.-এর কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও স্বাভাবিক রাখতে ৫ সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে জেলা সমবায় কার্যালয়।

জানা গেছে, সমিতির নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে এই অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। রাঙামাটি জেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়।
গঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহ আলম মুরাদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ হায়দার আলি, মোঃ তারিকুল ইসলাম, মোঃ ইয়াছিন এবং মোঃ শফিকুল ইসলাম।
নবগঠিত কমিটির সদস্যরা সমিতির সকল কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালনার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
সমিতির সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন এই অন্তর্বর্তী কমিটির মাধ্যমে লংগদু মোটর সাইকেল মালিক সমবায় সমিতির কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme