back to top

[the_ad id="407"]

সংবাদমাধ্যমের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়: কাদের গনি

নিজস্ব প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির অপব্যবহারের এই যুগে গণমাধ্যমের প্রতি জনগণের ক্ষুণ্ন হওয়া আস্থা ফিরিয়ে আনতে সত্যনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

​গত ২১ জুন (রোববার) রাজধানীর পিআইবি সম্মেলন কক্ষে পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ) সদস্যদের জন্য আয়োজিত ‘এআই, ফ্যাক্ট-চেকিং ও সাংবাদিকতার ভবিষ্যৎ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​কাদের গনি চৌধুরী বলেন, বিগত ১৭ বছরে দেশের বহু গুরুত্বপূর্ণ ঘটনা ও মানবাধিকার লঙ্ঘনের খবর দেশীয় গণমাধ্যমে যথাযথভাবে না আসায় মানুষ বিদেশি সংবাদমাধ্যমের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। অপসাংবাদিকতা ও স্বার্থান্বেষী প্রচারণার কারণে সাংবাদিকতার মতো সম্মানজনক পেশা নিয়ে সমাজে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। সংবাদমাধ্যমের পরাজয়কে রাষ্ট্রের পরাজয় উল্লেখ করে তিনি এআই প্রযুক্তির মাধ্যমে ছড়ানো ভুয়া ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাংবাদিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

​পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআরএফ সভাপতি খোন্দকার কাওছার হোসেন। দুই দিনব্যাপী এই কর্মশালায় সাংবাদিকদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme