back to top

[the_ad id="407"]

মান্দায় বোরো-আমন প্রনোদনর সার,বীজ বিতরণের শুভ উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ২০২৫/২৬ অর্থবছরে বোরো আমনের প্রনোদনার সার বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৩০ জন কৃষকের মাঝে প্রনোদনার সার বীজ বিতরণের শুভ উদ্বোধন করলেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।

বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শায়লা শারমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রুমেলা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাইমিনুল ইসলাম, এমপি প্রতিনিধি হারুন অর রশিদ সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক বৃন্দ।

এসময় কৃষক প্রতি ডিএপি ১০ কেজি, এমপি ১০ কেজি সার ও বি-৭৫ জাতের ধান বীজ ৫ কেজি বিতরণ করা হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme