back to top

[the_ad id="407"]

কেপিএম পেপার মিলস্ আবার কি ভাবে ঘুরে দাঁড়াতে পারে – পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড: মো: জিয়াউদ্দীন রাঙামাটি কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ লিঃ পরিদর্শন করে।এসময় তিনি জরাজীর্ণ বহু পুরাতন পেপার মিল ঘুরে দেখেন।এশিয়া মহাদেশের বৃহৎ মিলটি কিভাবে সচল ও আবার ঘুরে দাঁড়াতে পারে সেই বিষয়ে পরামর্শ চেয়েছে মিল কর্তৃপক্ষের নিকট। রবিবার (২৮ জুন২৬) সকাল ১০টায় বিভাগীয় কমিশনার চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড ( কেপিএম) পরিদর্শনে আসে। এসময় তিনি মিলের উৎপাদন বিভাগের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন ।কেপিএম গেস্ট হাউজে বিভাগীয় কমিশনারকে কেপিএম এমডি শহীদ উল্লাহ প্রজেক্ট এর মাধ্যমে মিলের আগে এবং বর্তমান অবস্থার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। পরিদর্শনকালে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মো: আলমগীর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, কেপিএম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) শহীদ উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএম এর উৎপাদন বিভাগের প্রধান মাইদুল ইসলাম, মহা ব্যবস্থাপক( প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, মহা ব্যবস্থাপক( এমটিএস) আবুল কাসেম রনি, কেপিএম এর এফ আর বিভাগের বিভাগীয় প্রধান আলী আহমেদ, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক সহ কেপিএম এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীনকে কাপ্তাই উপজেলায় আসলে দপ্তরপ্রধানগন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে রাইখালী হেডম্যান অফিস পরিদর্শন করে কমিশনার।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme