কাপ্তাই টু রাঙামাটি আগর বাগান সড়কে সাড়ে তিন ঘন্টা বন্য হাতি সড়কের মধ্যে অবস্থান। বন বিভাগের প্রচেষ্টায় রক্ষা পেল অনেক যাত্রী। বৃহস্পতিবার (১৩আগস্ট২৬) বিকাল ৫টা হতে সন্ধ্যা সাড়ে সাতটা পযন্ত বন্যহাতি একটি দল কাপ্তাই টু-রাঙ্গামাটি আগর বাগানের সড়ক ও সড়কের পাশে চুপে দাঁড়িয়ে থাকে হাতির পাল।
সড়ক দিয়ে যানযোগে চলাচলের সময় চালক ও যাত্রী বিষয়টি নজরে আসলে দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কে খবর দেয়। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান দ্রুত তাঁদের লোকজন ও ইআরটি সদস্যদের সংবাদ দিয়ে ঘটনাস্থলে গিয়ে আতশবাজি, গুলিছুড়ে ও গাড়ির হর্ণ বাজিয়ে হাতি কে বনের মধ্যে সড়িয়ে দেয়। একপাশ দিয়ে সড়িয়ে দেয়ার পর আবার কাপ্তাই প্রবেশ পথে এসে বন্য হাতি সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। এসময় দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন(ডিএফও), বন্য হাতির তান্ডবের মুখে পড়ে। বিভাগীয় কর্মকর্তা, বনকর্মী ও ইআরটি সদস্যদের প্রচেষ্টায় ওই সড়ক দিয়ে যান চলাচল দ্রুত বন্ধ করে দেয়। ফলে বন্য হাতির আক্রমণ থেকে অনেক যাত্রী প্রাণে রক্ষা পায়। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান আমি এই সড়ক দিয়ে রাঙামাটি থেকে কাপ্তাই আসতে ছিলাম হঠাৎ হাতি সড়কে দেখা যায়। তিনি সন্ধ্যার পর ওই সড়ক দিয়ে চলাচল করতে সকলকে সর্তক করেন। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান ও বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান সন্ধ্যার পর কোন যানযেন কাপ্তাই টু রাঙামাটি সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল না করে। রাঙামাটি দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ (ডিএফও)জানান,কেউ যেন জীবনের ঝুঁকি নিয়ে সন্ধ্যার পর ওই পথে চলাচল না করে। সকলকে এ বিষয়ে সর্তক থাকার জন্য অনুরোধ করে।
[the_ad id="407"]
কাপ্তাই টু রাঙামাটি আগর বাগান সড়কের ওপর বন্য হাতি, বন বিভাগের প্রচেষ্টায় রক্ষা পেল অনেক যাত্রী
কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ
