মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার নিয়ে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন *বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক
(BGABB)* এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী *চুনতি হাফেজিয়া আদর্শ দাখিল মাদ্রাসা * প্রাঙ্গণে দিনব্যাপী এই ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার সাধারণ জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকদের তথ্য মতে, এদিন মোট *৩৫০ জনের * রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করে দেয়া হয়।
ক্যাম্প উদ্বোধন ও পরিদর্শন করেন সংগঠনের সম্মানিত সভাপতি *ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন তিনি বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল) এবং ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রক্তের গ্রুপ নির্ণয়ের কারিগরি দায়িত্বে ছিলেন দক্ষ টেকনিশিয়ান টিম। টিমে ছিলেন তৌহিদুল ইসলাম আফরান, জেরিন সুলতানা, রিমা আক্তার এবং তাহসিন আক্তার। পুরো কার্যক্রম তদারকি করেন টিম লিডার *মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান
ক্যাম্পে BGABB এর স্বেচ্ছাসেবকরা দিনভর অক্লান্ত পরিশ্রম করেন। উপস্থিত স্বেচ্ছাসেবকদের মধ্যে ছিলেন রোকন উদ্দিন সাইদ, রাজিব মোহাম্মদ সাঈদ, মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ তৌহিদুল ইসলাম আফরান, মুবিনুর রহমান, প্রিয় মোহাম্মদ সাকিব, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ মাসুম, ফরহাদ হোসাইন আরিয়ান, মোহাম্মদ সাবিত, মোহাম্মদ আবদুল্লাহ জব্বার এবং মোহাম্মদ নেছার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য হলো গরিব-দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন ঝরে না যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। সমাজের বিত্তশালী ও সচেতন মানুষদের প্রতি আমার আহ্বান, আপনারা এগিয়ে আসুন। অসহায় মানুষের পাশে দাঁড়ান।”
তিনি আরও বলেন, “আমার প্রিয় বাংলাদেশকে একটি সুন্দর ও মানবিক দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক সবসময় কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরা দিন-রাত অসহায় ও বেওয়ারিশ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখবো। রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন মানবিক কাজের মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।”
মাদ্রাসার প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ BGABB এর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম ছাত্র-ছাত্রীদের মাঝে মানবিক মূল্যবোধ তৈরি করে।
উল্লেখ্য, “যদি হই রক্ত দাতা, জয় করবো মানবতা” — এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক (BGABB) প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, ত্রাণ বিতরণ ও অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।
*আয়োজনে * বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক (BGABB)
*সার্বিক সহযোগিতায় * ইঞ্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দীন
