সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের মাসিক সাধারণ ও প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে।
সভায় আগামী ২০ সেপ্টেম্বর সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিষ্ঠানটির দায়িত্বশীলদের উপস্থিতিতে আয়োজিত এই সভায় অ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি প্রতিষ্ঠা বার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা সামগ্রী বিতরণ, রক্তদান কর্মসূচি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তার সার্বিক পরিকল্পনা গ্রহণ করা হয়। রক্তদান ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং আগামীতে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
