back to top

[the_ad id="407"]

দলীয় পরিচয়ের ঊর্ধ্বে হবে জেলা পরিষদ-নবনিযুক্ত চেয়ারম্যান

মোফাজ্জল হোসেন,খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে এই পরিষদ কাজ করবে। পাহাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা হবে বলে মন্তব্য করেছেন, খাগড়াছড়ি জেলা পরিষদ এর নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

আজ রোববার (৩০ আগস্ট) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পরিষদের সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি।

পরিষদের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদের জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাহফুজ, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত সদস্য এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেকম মিন্টু, রুবেল মারমা প্রমূখ।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত পরিষদের সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme