রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কাপ্তাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা।
সভাপতির বক্তব্যে লোকমান আহমেদ বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে।
প্রধান অতিথি ডা. রহমত উল্লাহ বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জাফর আহমেদ স্বপন, সহসভাপতি হারুনুর রশিদ রতন, যুগ্ম সম্পাদক ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬) সভাপতি বেলাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রফিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি নুরুল হক বাঁচা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মাসুদ, তাঁতি দলের মোঃ আফছার, সাধারণ সম্পাদক মো. তরিক উল্লাহ, মহিলা দলের সভাপতি ফারুল বেগম, ওলামা দলের সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোরশেদ আলম ও ছাত্রদলের আহ্বায়ক সেকেন্দার আলী রাসেলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
[the_ad id="407"]
কাপ্তাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাপ্তাই প্রতিনিধি
কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ
