back to top

[the_ad id="407"]

চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের শুভসূচনা

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটি রিজিয়ন আয়োজিত চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুভসূচনা করেছে কাপ্তাই উপজেলা দল। বুধবার রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় টাইব্রেকারে ৪-৩ গোলে নানিয়ারচর উপজেলা দলকে পরাজিত করে কাপ্তাই।
নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে কাপ্তাই ৪-৩ গোলে জয় নিশ্চিত করে। খেলাটি পরিচালনা করেন মো. হাসমত আলী।
খেলা চলাকালে মাঠে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়নের মেজর মো. আশফানুল হক, কাপ্তাই উপজেলা দলের ম্যানেজার ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, দলের কোচ মাহবুব হাসান বাবু, সাবেক ফুটবল খেলোয়াড় মো. জামাল উদ্দিন, জেলা ক্রীড়া সচিব আব্দুল করিম লালু, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন সহ ক্রীড়ামোদী দর্শকরা।
কাপ্তাই উপজেলা দলের এ জয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস এবং কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম দলটিকে অভিনন্দন জানিয়েছেন।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme