back to top

[the_ad id="407"]

রাঙ্গুনিয়ায় ইউছুপ চৌধুরীর গণসংবর্ধনা

রাহাত মামুন,রাঙ্গুনিয়া

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলার রানীরহাট বাজার চত্বরে রাজানগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী,

ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও রাজানগর বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, ইসলামপুর বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদার, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক জাহেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি নাছির উদ্দীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবিএম সাইফুদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর এলাহী, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, ইউছুপ সাগর, নাজিম উদ্দিন, রাজানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী, যুবদলের আহবায়ক আবু মনছুর তালুকদার, সদস্য সচিব আব্দুল হালিম মাসুদ, ইসলামপুরে সভাপতি মঞ্জুরুল ইসলাম, রাজানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক জসিম উদ্দিন লিটন, ইসলামপুরের আহবায়ক কামরুল পারভেজ, শ্রমিকদের আহবায়ক মুহাম্মদ রাশেদ প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ রাজানগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে যোগদান করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme