চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা উত্তর বাংলাদেশ ইসলামী যুবসেনার আওতাধীন সাতটি ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১৪ নম্বর দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ইদ্রিস মিয়া সুমন নঈমীর নাম ঘোষণা করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকালে দক্ষিণ রাজানগরের সোনারগাঁওয়ের একটি কনভেনশন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা উত্তর যুবসেনার সভাপতি এম শহীদুল আলম শহীদ। সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক মুহাম্মদ সাদ্দাম হোসাইন ও সদস্যসচিব মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ। প্রধান বক্তা ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুফতি সাইফুল ইসলাম আলকাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আ ন ম নাজমুল হোসাইন নঈমী, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ শহিদুল ইসলাম খোকন, মুহাম্মদ আব্দুস শাকুর, মুহাম্মদ আব্দুল খালেক ও মুহাম্মদ মিজানুর রহমান।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের আইনবিষয়ক উপকমিটির সদস্য এ.টি.এম. আরুছুর রহমান আরুছ, কেন্দ্রীয় যুবসেনার সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন রব্বানি, চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সভাপতি আলমগীর হোসাইন এবং উত্তর জেলা যুবসেনার সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানের অভিষেক পর্বে সাতটি ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়। পরে প্রধান অতিথি পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দক্ষিণ রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান পদে ইদ্রিস মিয়া সুমন নঈমীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এ ছাড়া কর্মশালায় মনোযোগ আকর্ষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
