back to top

[the_ad id="407"]

বিদ্যালয়টি এমপিওভুক্ত করার আশ্বাস কাপ্তাইয়ে ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এ্যাড. দীপেন দেওয়ান,এমপি

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। ৩০ (অক্টোবর)
শুক্রবার সকাল ১০ টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় প্রতিনিধিরা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার জের দাবি জানান। সংসদ সদস্য বিদ্যালয়টির এমপিওভুক্ত করণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুবিমল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস মৈত্রী চাকমা, সংসদ সদস্যে’র পিএস রূপায়ণ চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,ভালুকিয়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনি,পরিচালনা কমিটি’র সভাপতি বীর চন্দ্র তঞ্চঙ্গ্যা (চৌধুরী), সাবেক সভাপতি ও কাপ্তাই বিআরডিবির চেয়ারম্যান স্বপন বড়ুয়া,ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিনয় কুমার তালুকদার, প্রধান শিক্ষক জয়মোহন তঞ্চঙ্গ্যা, সহকারী শিক্ষক যুগেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা, রিপন শিকদার, রনি তঞ্চঙ্গ্যা,সুবিমল জয় তঞ্চঙ্গ্যা এবং উপজেলা বিএনপির সদস্য নিহার তঞ্চঙ্গ্যা, লিটন তঞ্চঙ্গ্যা, ধর্ম চরণ তঞ্চঙ্গ্যা এবং সন্তোষ বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকে এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে শিক্ষকরা সামান্য বেতন-ভাতার বিনিময়ে পাঠদান করে আসছেন। এখনো প্রতিষ্ঠানটি সরকারি সুযোগ-সুবিধার আওতায় না আসায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme