back to top

[the_ad id="407"]

হালিশহরের অপহরণ-ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় দায়ের করা চাঞ্চল্যকর অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান পলাতক আসামি নুর হোসাইন নুরকে (৩৮) ঢাকায় গ্রেপ্তার করেছে এসআরবি।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকা মহানগরীর কোতোয়ালী থানাধীন বাদামতলী হাজী আফছার করিম সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১০, ঢাকার যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার নুর হোসাইন নুর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি হালিশহর থানার ১২ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারনামীয় প্রধান আসামি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme