back to top

[the_ad id="407"]

মাহিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

​রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাহিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ৭ নভেম্বর ২০২৬ ইং সকাল ১০ ঘটিকায় উক্ত বিদ্যালয়ে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জামাল হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বিপ্লব ও সংহতি দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। তিনি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মো. জামাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা অনুপ্রেরণামূলক কথা বলেন এবং দিবসটির মূল বার্তা তাদের সামনে তুলে ধরেন।

সভাপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং সংহতি দিবস উপলক্ষে বিস্তারিত আলোচনা করেন।

​আলোচনা সভা শেষে জাতীয় দিবসটি উপলক্ষে বিদ্যালয় পর্যায়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আমন্ত্রিত অতিথিরা পুরষ্কার বিতরণ করেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme