ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মো. আফসার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ ইদ্রিস আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।
[the_ad id="407"]
পানছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
