চট্টগ্রামে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। উদ্ধার করা ট্রাকটির আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।
রোববার (৮ নভেম্বর) নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে শওকত আলী ও আবু তৈয়ব আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলীর সাগরিকা সেনবাড়ি রোডের একটি গ্যারেজে অভিযান চালিয়ে চোরাই ইচার ড্রাম ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় গ্যারেজের মালিক আব্বাস উদ্দিন প্রকাশ আবু মেস্ত্রীকেও গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, চক্রটি বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে এনে খণ্ডাংশে বিভক্ত করে বিক্রি করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ২৫ অক্টোবর ঢাকা থেকে ট্রাকটি চুরি করে চট্টগ্রামে আনা হয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
[the_ad id="407"]
চট্টগ্রামে ৭০ লাখ টাকার চোরাই ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
