রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার মাদক, চুরি, বেপরোয়া মোটরসাইকেল চলাচল, ব্যাংঙছড়ি ব্রিজ সংস্কারসহ বিভিন্ন অপরাধ ও স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া জনসচেতনতা বাড়াতে পাড়ায় পাড়ায় উঠান বৈঠক আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার প্রতিনিধি দুর্জয়, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ হারুনুর রশীদ এবং কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা।
এ সময় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
