back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শিকলবাহা চরফরিদ এলাকার ফসিল সিএনজি গ্যাস ফিলিং স্টেশনসংলগ্ন সৈয়দ স্টোরের সামনে অভিযান চালিয়ে হাসিবুর রহমান (৩৯) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সিএমপির ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ডিবি জানায়, গ্রেপ্তার হাসিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন।
এ সময় তার হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা এবং ঢাকা-মেট্রো-ঘ-১৮-১৩১৭ নম্বরের একটি কালো রঙের হার্ডজিপ গাড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme