রাঙামাটির কাপ্তাইয়ে যৌথ অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও নগদ ৩ হাজার ১৬৩ টাকাসহ ফুল নাহার বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঢাকাইয়া কলোনিতে এ অভিযান চালায় রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাপ্তাই উপজেলা প্রশাসন।
রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধরনজিৎ দেবনাথ জানান, অভিযানে ফুল নাহার বেগমের কাছ থেকে কাগজে মোড়ানো গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে তাঁকে উদ্ধার করা মাদক ও টাকাসহ কাপ্তাই থানায় সোপর্দ করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল জানান, গ্রেপ্তার নারীর কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা, যা ২৯টি পুরিয়ায় মোড়ানো ছিল, উদ্ধার করা হয়েছে।
এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, ইউপি সদস্য ইমান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের দাবি, ফুল নাহার দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে আরও মাদক মামলা রয়েছে বলেও দাবি করেছেন তাঁরা। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
[the_ad id="407"]
কাপ্তাইয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
