সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর পশ্চিম ষোলশহর ৭ নম্বর ওয়ার্ডের অধীনস্থ খ ইউনিট স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিউল আলম শফি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি শক্তিশালী ও গতিশীল সংগঠন গড়ে তুলতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে প্রতিটি ইউনিটকে সুসংগঠিত করার মাধ্যমে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে হবে।
সভায় প্রধান বক্তা ছিলেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের সংগঠনই স্বেচ্ছাসেবক দলের মূল শক্তি। প্রতিটি ইউনিটকে কার্যকর করতে নেতাকর্মীদের মধ্যে সমন্বয়, আন্তরিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা জরুরি।
[the_ad id="407"]
মতবিনিময় সভায় বক্তব্য দেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিউল আলম শফি।
নিজস্ব প্রতিবেদক
