back to top

[the_ad id="407"]

গণহত্যা মামলা : আমু-কামরুলকে ট্রাইব্যুনালে হাজির

ডেস্ক রিপোর্ট

জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০ টার দিকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এদিন এই দুই নেতার বিরুদ্ধে আনা অভিযোগ ট্রাইব্যুনালকে জানাবে রাষ্ট্রপক্ষ। এরপর তাদের গণহত্যার যেকোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামলার পরবর্তী কার্যক্রমে আগাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত ২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, সচিবসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে। গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে। গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme