back to top

[the_ad id="407"]

ক্যান্সার আক্রান্ত শাহানাজ আক্তারকে সহযোগিতা করেছে ” অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন”

দীর্ঘদিন যাবৎ দুরোগ্য ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত শাহানাজ আক্তার। পরিবার থেকে চিকিৎসা করাতে করাতে এখন প্রায় হতাশ তার পরিবার।পাচ্ছেনা এখন কারো সহযোগিতাও।বিছানায় পরে থেকে যেন জীবনের শেষ দিনের অপেক্ষা করছে শাহনাজ।তবু বেচে থাকার স্বপ্নে বিভোর শাহনাজ।

গত ২৮সেপ্টেম্বর (শনিবার), বিষয়টি নজর কাড়ে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন”এর সদস্যদের।তাই তারা সবাই মিলে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন”ব্যনারে-
“গড়বো মোরা সমাজ সেবা
ঘরে ঘরে পৌঁছাবে মানব সেবা ”
এই স্লোগান মনে ধারণ করে চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে বন্দরটিলা রেনবো মডেল স্কুলের সামনে দুরোগ্য ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত শাহানাজ আক্তার কে তাদের সাধ্যমতো নগদ আর্থিক সহায়তা করে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা জানান,আমরা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানবতার পাশে দাড়াতে চেষ্টা করি।কারন এই দেশ আমাদের,এই দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক,সুস্থ থাকুক সেটাই চাই।

এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্টাতা জান্নাতুল ফেরদৌস বৃষ্টি,মোহাম্মদ আব্দুল মোমেন (উপদেষ্টা), সাংগঠনিক সম্পাদক,ঝুমুর বিশ্বাস রুদ্র,শিক্ষা সম্পাদিকা কেয়া বিশ্বাস,তাসলিমা আক্তার সহ- শিক্ষা সম্পাদিকা,মোহাম্মদ জনি সদস্য প্রমুখ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme