back to top

[the_ad id="407"]

ধর্ষকের বিচারের দাবিতে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম” এর মশাল মিছিল

কামরুল ইসলাম, চট্টগ্রামঃ

আজ ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০ মিনিট সময় ,নগরীর দুই নাম্বার গেট বিপ্লব উদ্যানে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধর্ষণকারীর দ্রুত ও সর্বোচ্চ শাস্তি দাবিতে মশাল মিছিলে –

ধর্ষণকারীর শাস্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্ররা যা বলেছে বক্তব্যে থাকছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক সিয়াম

আওয়ামী লীগ আমলে যতগুলা গুম, খুন, ধর্ষণ হয়েছিল সেগুলোর এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট বিচার হয়নি এই সরকার আসছে সংস্কার করার জন্য, সংস্কার কি করবে সংস্কার করা উচিত ছিল আওয়ামী লীগ গত ১৬ বছরে গুম, খুন ,ধর্ষণ যতগুলো করেছিল সেগুলোর বিচার করা।

গত ছয়/সাত মাসে এখনো পর্যন্ত একজন ধর্ষকেরও বিচার হয়নি এবং আমি আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই,

আপনি যেহেতু বারবার বলছেন আগে বলেছিলেন আপনি আইন প্রণয়ন করবেন তাহলে এমন আইন প্রণয়ন করুন একজন ধর্ষককে জনসম্মুখে এনে শাস্তি দেয়া হবে মন আইন প্রণয়ন করবেন এবং একজন ধর্ষককে যদি কোন মানুষজন খুন করে ধর্ষণের কারণে মেরে ফেলে তাহলে যে মেরেছে তার কোন বিচার হবে না এমন আইন প্রনয়ন করবেন।
একজন ধর্ষককে শাস্তি দিলে হাজার ধর্ষকের বুকে কেঁপে উঠবে।

বৈষম্য বিরোধী ছাত্র সাইফুল রহমান রুদ্র এই বাংলাদেশ আমার নিরাপত্তা চেয়েছিলাম আমরা মর্যাদা চেয়েছিলাম আমরা আমাদের মানবিক এবং নাগরিক অধিকার বুঝে পেতে চেয়েছিলাম ।

আর তার জন্যই ২০০০ শহীদ একাধারে জীবন দিয়েছিল,অসংখ্য আহত হয়েছে। পুরনো চিত্রগুলো দেখলে বুঝবেন এই আন্দোলনে নারী পুরুষ সমানভাবে ছাত্র জনতা সকল শ্রেণীর মানুষ অংশ দায়িত্ব ছিল।

আজকে যখন গণঅভ্যুত্থানের সরকার অন্তবর্তী কালের সরকার থাকা অবস্থায় আমাদের বোনদের ধর্ষিত হতে হয়।

এখানে সুষ্ঠু আইনের বিচার পায় না। বিনা আপত্তিতে বিনা অঝরে জামিন পেয়ে যায় তখন আমাদের সন্দেহ জাগে। তখন আমরা বুঝতে পারি এ গণঅভ্যুত্থানেও আমাদের নাগরিক মর্যাদা নাগরিক যে বিশ্বাস ভুলিয়ে দিতে পারে।

এই মুহূর্তে আমাদের থেকে ব্যর্থ সরকার হিসেবে মনে হচ্ছে। বলতে চাই এ সমাবেশ থেকে আমরা ছাত্র জনতা আমাদের নিরাপত্তা জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য অতি দ্রুত এ ৪৮ ঘন্টায় যে ধর্ষণের কথা আমরা শুনতে পারছি এবং যে গুম, খুন এই ঘটনাগুলোর দ্রুত বিচার টার্মিনাল গঠন করে বিচার নিশ্চিত করুক । বাংলাদেশের মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme