back to top

[the_ad id="407"]

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

ডেস্ক রিপোর্ট

শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেব দায়িত্বে থাকা অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার (১০ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

দুপুর ২টার দিকে ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যম‍ে পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে সচিবের দপ্তরে পাঠান আমিনুল ইসলাম। অন্তর্বর্তী সরকারের চাওয়া অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

আমিনুল ইসলাম নিজেই এ তথ্য নিশ্চিত করে বলেন, “প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বারবার তাগাদা দিচ্ছিল পদত‍্যাগ করতে। তাই, আজ দুপুর ২টার দিকে আমার পিএসের মাধ্যম‍ে পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে সচিবে কাছে পাঠিয়েছি।”

এর আগে গত নভেম্বর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিন জনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই তিন বিশেষ সহকারী স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতা করেন। এই তিন জনের মধ্যে শিক্ষার দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme