back to top

[the_ad id="407"]

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জরুরি সভার আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হবে।

আজ শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে তিনি লেখেন, মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি জরুরি সভা আহ্বান করেছেন। শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং কর্মকর্তারা এই সভায় যোগ দেবেন।

এছাড়া, আগামীকাল ৬ এপ্রিল অর্থ উপদেষ্টার নেতৃত্বে আরেকটি সভা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অনেক দেশের পণ্য আমদানির ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন তিনি। ৪ এপ্রিল থেকে যা কার্যকর হয়।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের ঘোষণায় বিশ্বের অন্যান্য দেশ ও প্রতিষ্ঠানের মতো বাংলাদেশেও তার তাৎক্ষণিক ও ভবিষ্যৎ অভিঘাত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme