প্রকৃতির লিলাভুমি ১২ আউলিয়ার দেশ বলতেই চট্টগ্রাম। এখানে রয়েছে বিশাল বিশাল পাহাড়। কিছু ভূমিদস্যুর কবলে পরে প্রতি বছর কোথাও না কোথাও পাহাড় কেটে বসতি গড়ে উঠছে।
ঠিক তেমনি চট্টগ্রাম নগরীর এসএস খালেদ সড়ক এলাকায় পাহাড় কেটে নকশা বহির্ভূত নির্মাণাধীন ১৪ তলার বহুতল ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
গতকাল সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।
অভিযান প্রসঙ্গে ম্যাজিট্রেট নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, এসএস খালেদ সড়কে ৩০ কাঠার জমিতে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ৬০ শতাংশ জায়গা খালি রেখে ভবন নির্মাণের শর্তে সিডিএ অনুমোদন দিয়েছিল। পাশাপাশি পাহাড়ের কোনো ক্ষতি না করে স্থাপনা নির্মাণের শর্ত ছিল অনুমোদনে। কিন্তু সিডিএ’র এসব শর্ত না মেনে টিনের বেষ্টনি দিয়ে লোকচক্ষুর আড়ালে পাহাড় কেটে ভবন নির্মাণ করছেন মালিক। পাশাপাশি শর্ত না মেনে পুরো জায়গাজুড়ে ভবন নির্মাণকাজ শুরু করেছে।
