আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে চট্টগ্রামের ডবলমুরিংয়ে বিক্ষোভ মিছিল করেছে থানা স্বেচ্ছাসেবক দল।
রোববার (২২ নভেম্বর) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মিছিলে সভাপতিত্ব করেন ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম।
মিছিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রাশেদ। প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু নাঈম দুলাল, ইকবাল হোসেন রুবেল ও মোহাম্মদ বাকের।
এ ছাড়া ডবলমুরিং থানা ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতারা মিছিলে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সজল বড়ুয়া, সাজ্জাদ চৌধুরী, মনির হোসেন, নিজাম উদ্দিন মিন্টু, ফজলুর রহমান মুন্না, শফিউল বাশার জুয়েল, মোহাম্মদ জাহাঙ্গীর, হানিফ খান রুবেল ও মেহেদী হাসান রুবেল।
মিছিল থেকে নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার প্রতিবাদ জানান। একই সঙ্গে গণতন্ত্র, শান্তি ও জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
[the_ad id="407"]
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডবলমুরিংয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
