রাঙামাটির কাপ্তাইয়ে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫৬ হাজার টাকা মূল্যের সেগুন গোলকাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ নভেম্বর) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীন ঢংছড়ি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে একটি টহল দল চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ কাঠ পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে ৪১ বিজিবি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
[the_ad id="407"]
কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৫৬ হাজার টাকার সেগুন কাঠ জব্দ
কবির হোসেন ( কাপ্তাই প্রতিনিধি)
