খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার (২২ নভেম্বর) বিকেলে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিকেলে শহরের ভাঙা ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই বাংলাদেশে আসতে দেওয়া হবে না। একই সঙ্গে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান তাঁরা।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
[the_ad id="407"]
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
