back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

কবির হোসেন ( কাপ্তাই প্রতিনিধি)

বনকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।
নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেন। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের রেঞ্জ কর্মকর্তা দীপন চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান।
সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে মোট ২৫ জন ফরেস্ট গার্ড অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে বন ব্যবস্থাপনা, বন সংরক্ষণ, বনসম্পদ রক্ষা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের কৌশলসহ বন বিভাগের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme