back to top

[the_ad id="407"]

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় সভা

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটি কাপ্তাই উচচ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পযন্ত সভা কাপ্তাই উচচ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

“আমার সন্তান আমার ভবিষ্যৎ সুশিক্ষিত হয়ে হোক দেশের সম্পদ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সম্মনয়ে ত্রিপক্ষীয় সভা করা হয়েছে।

শিক্ষক স্বপন দাশ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাহাবুব হাসান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর নাসিমা পারভীন মুক্তি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.মোস্তাফিজুর রহমান, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির, স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ হারুনুর রশীদ,ও অভিভাবক কমিটির সদস্য পুক্যচিং মারমা, শফিকুল ইসলাম।

এসময় অভিভাবক ও শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা সভায় বক্তব্য রাখা হয়।

প্রধান অতিথি বলেন, মানসম্মত শিক্ষা গ্রহণ করতে হলে মনযোগ দিয়ে লেখা পড়া করতে হবে। স্কুল শিক্ষকের দেয়া রুটিন অনুসরণ করতে হবে।

অভিভাবকগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সন্তানকে পরীক্ষা পর্যন্ত নিয়মিত দেখা-শোনা করুন এবং মাদক ও মোবাইল হতে দূরে রাখুন।

এসময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme