টানা বৃষ্টিপাত হওয়ার দরুণ কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। ফলে পানির উপর নির্ভরশীল দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
সোমবার (২ জুন) সকাল ১০ টায় কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, চলতি সপ্তাহে লাগাতার বৃষ্টিপাত হওয়ার ফলে ৫ টি ইউনিট এর মধ্যে ৪ টি ইউনিট হতে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এর ২মাস আগে পানি স্বল্পতার ফলে একটিমাত্র ইউনিট হতে ৪০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
তিনি আরোও জানান এতদিন কাপ্তাই হ্রদে পানি বাড়লে আমরা বাকি ১ টি ইউনিটও চালু করতে পারব।
