back to top

[the_ad id="407"]

নিখোঁজের দুইদিন পর জেলের মরদেহ কর্ণফুলী নদী হতে উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর জেলে নকুল মল্লিক মরদেহ ভেসে উঠেছে।

বুধবার (১১ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা কদমতলী অংশে তার মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নকুলের লাশটি শনাক্ত করেছে।

চন্দ্রঘোনা ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, বুধবার সকালে তার লাশটি ভেসে উঠেছে খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এবং লাশটি শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন যার ফলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। এছাড়া পেশায় তিনি একজন জেলে।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ জানান, যেহেতু লাশটি রাঙ্গুনিয়া থানা এলাকায় পাওয়া গেছে তাই সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

উল্লেখ্য, সোমবার বিকেলে জেলে নকুল কুমার মল্লিক কয়লার ডিপো তার নিজ এলাকা হতে পাশ্ববর্তী কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার নৌকা পাওয়া গেলে জেলে নকুল নিখোঁজ থাকে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme