back to top

[the_ad id="407"]

নগরীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১লাখ ১৮হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে চালের অড়তগুলোতে তদারকি অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

এসময় বিভিন্ন নিম্নমানের চাল ভিন্ন ভিন্ন নামের বস্তায় প্যাকেটজাত করা এবং চালের পরিমাণ ওজনে কম থাকায় মেসার্স চৌধুরী অ্যান্ড কোং-কে ১ লাখ টাকা, মূল্য তালিকা সংরক্ষণ না করায় মেসার্স হক রাইস এজেন্সিকে ৮ হাজার টাকা এবং ওজনে কম দেওয়া ও প মূল্যতালিকার সাথে বিক্রয়মূল্যের সামঞ্জস্য না থাকায় মেসার্স আদর স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংগঠিত না করার জন্য সতর্ক করা হয়। এছাড়াও উক্ত বাজার কমিটির দায়িত্বশীল সদস্যদের সাথে এ সমস্ত বিষয়গুলোতে পরবর্তীতে আরো সচেতন থাকার বিষয়ে মতবিনিময় করা হয়।

অভিযানে এসময় সহকারী পরিচালক রানা দেবনাথ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এবং ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান অংশগ্রহণ করেন।

এসময় জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme