back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

কাপ্তাই প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

রোববার (২০জুলাই)সকাল ১০টায় কাপ্তাই উপজেলা বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

বড়ইছড়ি কেন্দ্রীয় শহীদ মিনার হতে বিক্ষোভ মিছিল বের হয়ে বড়ইছড়ি বাজার এবং কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ রহমত উল্লাহ।

উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, রাঙামাটি জেলা বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল, সদস্য আব্দুল খালেক মেম্বার, কাপ্তাই উপজেলা বিএনপির সহ সভাপতি একরামুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, রাঙামাটি জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং কাপ্তাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ প্রমুখ।

এসময় বিএনপির জেলা,উপজেলা ও ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার যেন বার বার ফিরে না আসে সকলকে সজাগ থাকতে হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme