back to top

[the_ad id="407"]

টানাবৃষ্টিতে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৪ ফুট, ১০৮ ফুট অতিক্রম করলে খোলা হবে জলকপাট

কাপ্তাই প্রতিনিধি

দেশের বৃহৎ পরিকল্পিত হ্রদ রাঙামাটির কাপ্তাই লেক। গত সপ্তাহ যাবত টানা বৃষ্টিতে হ্রদের পানি কানায় কানায় ভরে গেছে।

বিউবো তথ্য অনুযায়ী জানা যায়, বর্তমানে পানির উচ্চতা ১০৪ ফুট মীনস সি লেভেল অতিক্রম করেছে। ১০৮ফুট হলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বিউবো উচ্চপর্যায়ের সাথে আলোচনা করে ছাড়া হবে। হ্রদের ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, রবিবার (২৭ জুলাই) সকাল ৯ টায় পর্যন্ত কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৪.১৩ ফুট মীনস সি লেভেল। এর আগে গত শনিবার (২৬ জুলাই) কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৩.৮১ ফুট মীনস সি লেভেল।

তিনি আরোও জানান, গত ২২ জুলাই প্রথমবারের মতো কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০০ ফুট মীনস সি লেভেল অতিক্রম করেছে। যে হারে বৃষ্টি হচ্ছে মুহূর্তে মুহূর্তে লেকের পানি বৃদ্ধি পাচ্ছে। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল।

এদিকে পানির উপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট হতে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। পাঁচটি ইউনিটে সর্বোচ্চ ২৩০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme