back to top

[the_ad id="407"]

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পানছড়িতে বিএনপি-র আনন্দ মিছিল

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ আগষ্ট/২০২৫) বিকাল সাড়ে ৩ টায় এ আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মিছিলটি পানছড়ি জিড়ো পয়েন্ট থেকে শুরু হয়ে বাস ট্রার্মিনাল প্রদক্ষিন করে জিয়া স্কয়ারে এসে জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ন-সম্পাদক তোফাজ্জল হোসেন, যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম কম্পানী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ ইদ্রিস আলী প্রমূখ।

বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দিবে উল্লেখ করে বক্তারা বলেন, আওয়ামী সরকারের অপশাসন, দমন-পীড়ন, ভোট ডাকাতি ও বাকস্বাধীনতা হরণ এবং দমন নীতির বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা জীবন বাজি রেখে আন্দোলন চালিয়েছে দুঃশাসনের অবসান ঘটিয়েছেন, আমাদের এই বিজয় র‍্যালি শুধু উৎসব নয়, বরং গণতন্ত্রের জন্য এক নতুন শপথ।

বক্তরা আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরেরা এখনও মাথা চারা দিয়ে শান্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জনগনকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme