back to top

[the_ad id="407"]

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খাগড়াছড়িতে এতিম শিশুদের মাঝে এনসিপি’র উপহার সামগ্রী বিতরণ

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে সরকারি শিশু পরিবারে বসবাসরত এতিম শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) এ উপহার সামগ্রী বিতরণ করেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং দেশের জন্য আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজকরা জানান, পরিবারের বাইরে বেড়ে ওঠা এই শিশুরাও আমাদের সমাজের অংশ। এনসিপি বিশ্বাস করে, ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক কর্তব্য।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনসিপির দক্ষিনাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সংগঠক শাহ নেওয়াজ, বিপ্লব ত্রিপুরা, আকলিমা আক্তার, রবিউল জিহাদ, সুবোধ চাকমা, উজ্জ্বল দেওয়ান, নিরপম চাকমা, শাহাদত হোসেন, সোহেল ত্রিপুরা, নুসরাত, রাকিব প্রমুখ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme