রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।
কাপ্তাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বরে পরে মিলনায়তন আলোচনা সভা ও যুবক-যুবতীর মাঝে ঋণ বিতরণ করা হয়। এতে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশীদ এবং কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুব সংগঠক ও চন্দ্রঘোনা তরুণ সংঘের সাধারণ সম্পাদক ইব্রাহীম হাবিব মিলু, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।
পরে ৬জন প্রশিক্ষণ যুবক-যুবতীর মাঝে ৬লাখ ৫০হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়।
