back to top

[the_ad id="407"]

চেষ্টা করলে সফলতার লক্ষ্যে পৌঁছানো সম্ভব : পাঠান মো.সাঈদুজ্জামান

কাপ্তাই প্রতিনিধি

চেষ্টা করলে সফলতার লক্ষ্যে উদ্দেশ্যে পৌঁছানো সম্ভব। সৃষ্টিকর্তার দেয়া মাথা খাটিয়ে চেষ্টা করলেই সকল ক্ষেত্রে তার লক্ষ্যে উদ্দেশ্যে পৌঁছানো সম্ভব । আশা করব ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সমন্বয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত বক্তব্যে রাখেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো.সাঈদুজ্জামান।

তিনি শিক্ষার্থীদের আরও বলেন, তোমরা শারীরিক স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি বেশি করে পানি পান করবে।

সভায় সহকারী শিক্ষক স্বপন দাশ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো মাহাবুব হাসান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)নেলী রুদ্র, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো কবির হোসেন, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন।

এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী রিমন মিয়া, জুনীময় চাকমা, সালেহা আক্তার, ইয়াছিন আক্তার বৃষ্টি, অভিভাবক জ্যেতিরময় চাকমা, শিক্ষক হারুন অর রশিদ, এবিএম সিরাজুল ইসলাম ও শফিকুল ইসলাম।

ত্রিপক্ষীয় সভায় সকলের মতামতের ভিত্তিতে মানসম্মত শিক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এসময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme