back to top

[the_ad id="407"]

লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় মুফিজুর রহমান ( ৫২ ) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট ) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফকারকৃত মফিজুর রহমান সাতকানিয়া উপজেলার চিববাড়ি এলাকার মৃত মাওলানা নুরুল হকের পুত্র ।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহেদ হাসান ।তিনি জানান, চেক প্রতারণার মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের সেপ্টেম্বরে চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ’র ৬ষ্ঠ আদালত তাকে চেক প্রতারণার মামলায় এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২ কোটি ৬৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme