back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে বিজিবি কর্তৃক মাছের পোনা অবমুক্ত

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই ৪১ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক নিজস্ব পুকুরে মাছের পোনা অবমুক্ত করছে। মঙ্গলবার (২৬ আগস্ট)সকাল ১১টায় দেশের মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সদর ব্যাটালিয়ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ কর্তৃক ব্যাটালিয়ন সদরের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করে। রুই, কাতল, মৃগেল, কালিবাউশ, মনোসেক্স তেলাপিয়া এবং দেশী ও বিদেশী বিভিন্ন প্রজাতির মৎস্য মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার এবং অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক ০১ (এক) সপ্তাহ ব্যাপী মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী পালন করা হবে।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme