কাপ্তাই ৪নং ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির গনতান্ত্রিক পদ্ধতিতে দীর্ঘ ১৭বছরপর নব গঠিত কমিটি আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টম্বর)সন্ধ্যা ৭হতে ৮টা পযন্ত কাপ্তাই জেটিঘাট ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি পদে আব্দুল আলিম দুলাল, সম্পাদক মো.আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান প্রকাশ মাসুদ।
পরে এক আলোচনা সভা কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো ইউসুফ। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম সম্পাদক মো বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো শাহাবুদ্দিন।
বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মো.ইসলাম হোসেন, পরিবহন শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম নুরু, ইউপি সদস্য আবুল হোসেনসহ বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ।
সভায় আগামী নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার সকলকে আহবান জানান। পরে নতুন কমিটির নেতৃবৃন্দ সকলের নিকট দোয়া চান।
