back to top

[the_ad id="407"]

২৭বছর দায়িত্ব পালন শেষে কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের খাদেম নুরুল হককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটি কাপ্তাই বি,এফ,আই,ডি,সি জামে মসজিদের খাদেম নুরুল হক(৬৭)কে আনুষ্ঠানিকভাবে সম্মানের সহিত বিদায় দেয়া হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বাদ ফজর মসজিদ কমিটি ও মুসল্লিরা দীর্ঘ ২৭বছর মসজিদের খেদমতের দায়িত্ব পালন করায় তাকে আনুষ্ঠানিকভাবে ফুলের মালা পড়িয়ে প্রাইভেট কার যোগে নিজ গ্রামের বাড়ি বাইশগাঁও দক্ষিণ কুল মধ্যম পাড়া মনোহরগঞ্জ, কুমিল্লা পৌঁছে দেন।

খাদেম মো. নুরুল হক জানান, আমি দীর্ঘ ২৭বছর যাবত বি,এফ,আই,ডি,সি জামে মসজিদে সৎ ও ন্যায়ের সহিত আল্লাহর ঘরের খাদেমের দায়িত্ব পালন করেছি।বয়স হওয়ার ফলে আমি আর দায়িত্ব পালন করতে পারছি না। তাই আমি নিজ হতে দায়িত্ব ছেড়ে দিয়েছি। আমাকে কমিটির লোকজন এবং মুসল্লীরা যে সম্মান দিয়ে নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে আমি এই সম্মান কখনো ভুলবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন।

কাপ্তাই বি এফ,আই,ডি,সি জামে মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন সাইফী জানান, অত্র মসজিদের খাদেম হিসেবে নুরুল হক দীর্ঘ ২৭বছর ন্যায়, নিষ্ঠা ও এখলাছের সহিত খেদমত করেছে। আমি তাঁর দীর্ঘায়ু কামনা করছি এবং রব যেন তাঁর এই খেদমতকে পরকালে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন সে দোয়া করি।

অত্র মসজিদ কমিটির সদস্য মো.সেকান্দর হোসেন জানান, দীর্ঘদিন যাবত খাদেম সৎ ও ন্যায়ের সহিত খেদমত করেছে।  আমরা তাকে সম্মানজনকভাবে নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দিতে পেরে আনন্দিত এবং আমরা বাংলাদেশের সকল মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমকে অবসরে সম্মানজনকভাবে অনুষ্ঠান করে বিদায় দেয়ার জন্য সকল মসজিদ কমিটির প্রতি আহবান জানাই।

এছাড়া মসজিদ কমিটির সদস্য ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো কবির হোসেন জানান, খাদেম সাহেব একজন সৎ ও সহজ সরল মানুষ। তিনি দীর্ঘবছর যাবত অত্র মসজিদে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। কমিটির লোকজন ও মুসল্লীরা সকলে খাদেমকে সম্মানের সহিত তাঁর নিজ গ্রামের বাড়ি কুমিল্লা, বাইশগাঁ পৌঁছে দিয়েছে।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme