back to top

[the_ad id="407"]

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবস

কবির হোসেন, কাপ্তাইঃ

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি কৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫সেপ্টপম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে ১ম ও ২য় পর্বের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে উডশপ,পূর্ব (সিভিল উড)টেকনোলজি বিভাগে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন জেলা হতে শিক্ষার্থী ভর্তি হতে আসতে দেখা যায়। পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র,ছাত্রীদে পদচারণ মুখরিত হয়ে উঠে। জাতীয় সংগীতের মাধ্যমে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়।এবং ইনস্ট্রাক্টর মো.ইকবাল হায়দার এর সঞ্চালনায় এবং অধ্যক্ষ রূপক ক্লান্তি বিশ্বাস (অতিরিক্ত দায়িত্ব)বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবস পালন করা হয়। অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস বলেন,কারিগরি লেখাপড়া ছাড়া অন্য কোন কিছু আমি চাইনা।লেখা পড়ায় আমি চাই জিরো টলারেন্স। সকলে নিজ নিজ ধর্ম অনুয়ায়ী প্রার্থনা কর।এবং মোবাইল হতে দূরত্ব থাকার পরামর্শ দেয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন অটোমোবাইল চিপ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার রহমত উল্যাহ। এছাড়া শিক্ষক ওমর ফারুক (চিপ ইনস্ট্রাক্টর, এমটি),মানস বড়ুয়া (ইনস্ট্রাক্টর ইটি),অভিভাবক কায়সার মাহমুদ, এএনএম শাহরাজ ইসলাম,শিক্ষার্থী মো.মিনহাজ, মো.বেলালসহ ইনস্টিটিউটের সকল বিভাগীয় প্রধানগণ বক্তব্য রাখেন। অধ্যক্ষ জানান ইনস্টিটিউটে মোট আসন ৬০০জন এর মধ্যে ভর্তি নিশ্চিত করেছে ৫৮৪জন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme