back to top

[the_ad id="407"]

প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মহুতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৩তম আত্মাহুতি দিবস উপলক্ষে হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর/২০২৫ খ্রি.) খাগড়াছড়ি সদরের তেঁতুলতলাস্থ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক মায়া চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য ডায়না চাকমার সঞ্চালিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা প্রমূখ।

সভায় আরও বক্তব্য রাখেন, খাগড়াছড়ি মহিলা কলেজের শিক্ষার্থী অনিন্দা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সাগরিকা চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা (ঝিমিট), খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞানপ্রিয় চাকমা, মহিলা সমিতি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ববিতা চাকমা প্রমূখ।

“জুম পাহাড়ে নারীদের মাঝে ছড়িয়ে পড়ুক বিপ্লবী প্রীতিলতার চেতনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ আলোচনা সভায় বক্তারা বলেন, যে সময়ে এই ভারতবর্ষের নারীরা ঘর থেকে বাইরে বের হতোনা সেই সময়ে বীরকন্যা প্রীতিলতা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন মাতৃভূমির টানে। নিজের সামান্য গয়নাটুকু বিপ্লীদের আন্দোলনে অর্থের যোগান দিতে দিয়ে দিয়েছিলেন। ব্রিটিশদের অত্যাচার-অনাচারে ভারতবর্ষের মানুষেরা যখন অতিষ্ট তখন সারা ভারতবর্ষে বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছিল।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme