দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় মা ও শিশু হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে মিটার লাগাতে গিয়ে মো. নজরুল (৩৪) নামে এক হাসপাতাল কর্মচারী দগ্ধ হয়েছে।
লোহাগাড়া মা শিশু হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর( ডিএমডি) আলহাজ্ব নোমান জানান, সকালে নজরুল হাসপাতালের দ্বিতীয় তলায় অক্সিজেন খালি হওয়া সিলিন্ডার থেকে খুলে অন্য ভরা সিলিন্ডারে মিটার লাগাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আগুনে দগ্ধ হন নজরুল।
৪ অক্টোবর (শনিবার) সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে। আহত নজরুল সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নেরে মোঃ সৈয়দের পুত্র ও হাসপাতালের একজন সুপার ভাইজার দায়িত্বরত রয়েছেন।
ঘটনা হওয়ার সাথে সাথে হসপিটালের দায়িত্বরত চিকিৎসরা তাকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। আহত সুপার ভাইজার নজরুল ইসলামের চিকিৎসার সম্পুর্ণ দায়িত্ব হসপিটাল কর্তৃপক্ষ গ্রহণ করবে বলেও জানান তিনি।
