back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদান উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জনসচেতনতা মূলক টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন২৫ উঠান বৈঠক হয়েছে।

মঙ্গলবার (১৪অক্টোবর) সকাল ৯টায় রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক স্থানীয় জন সাধারণের অংশগ্রহণে জনসচেতনতা মূলক উঠান বৈঠক করেছে কাপ্তাই মসজিদ ভিত্তি শিশুগণ গণশিক্ষা কার্যক্রম তালপট্টি শিক্ষা কেন্দ্রে।

কাপ্তাই উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো নাছির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। এসময় বক্তব্য রাখেন ইফা কেয়ারটেকার মো.জালাল উদ্দিন, শিক্ষক কবির হোসেন।

প্রধান অতিথি রাঙামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক বলেন,আপনাদের শিশু, কিশোরদের বয়স অনুযায়ী সরকারি টাইফয়েড টিকা দিন। এবং রেজিষ্ট্রেশন করে আপনার শিশুকে টিকা কেন্দ্রে নিয়ে যান এবং সরকারি সেবাগ্রহণ করুন।এই টিকায় কোন ধরনের পাশ্বপ্রতিক্রিয়া নেই। সেবাগ্রহণ করুন আপনার শিশুকে নিরাপদ রাখুন। রাঙামাটি জেলার কাপ্তাই, কাউখালি, রাজস্থলীসহ বিভিন্ন উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন টিকা ক্যাম্পেইন করে জনসচেতনতা সৃষ্টি করছে বলে জানান।

এসময় মা ও শিশুরা অংশগ্রহণ করে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme